The Editors
১৭ জানুয়ারি ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বেদেপল্লীর শিশুদের নিয়ে বন্ধুসভার পিঠা উৎসব

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি এলাকায় মাসখানেকের জন্য বসতি গেড়েছে বেদে সম্প্রদায়ের কয়েকটি পরিবার।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে এই বেদেপল্লীর শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসবের আয়োজন করে প্রথমআলো বন্ধুসভা সাতক্ষীরা ইউনিট।

‘জলপথের স্মৃতিতে পিঠা উৎসব’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসব মানুষের জীবন, ইতিহাস, স্মৃতি ও অনুভূতির গল্প শোনার এক মানবিক মিলনমেলায় পরিণত হয়।

আয়োজনে শীতের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার পাশাপাশি নদী ও জলপথনির্ভর বেদে সম্প্রদায়ের জীবনযাপন, সংগ্রাম, স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে কথা হয়। শিশুদের অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত। স্থানীয়দের মধ্যেও এই আয়োজন ব্যাপক সাড়া ও প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, বেদে সম্প্রদায় আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হলেও তারা দীর্ঘদিন ধরে মূলধারার বাইরে রয়ে গেছে। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের শিশুদের মুখে একটু হাসি ফোটাতে চেয়েছি এবং একই সঙ্গে তাদের জীবন ও সংস্কৃতিকে কাছ থেকে জানার সুযোগ পেয়েছি। এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি বলেন, জলপথকেন্দ্রিক জীবন আমাদের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। বেদে সম্প্রদায়ের জীবন সেই ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। পিঠা উৎসবের মতো আয়োজনের মাধ্যমে এই স্মৃতি ও মানবিক সম্পর্কগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সহসভাপতি মো. রাহাতুল ইসলাম ও মো. রুহুল আমিন ময়না, সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, সহ সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান নাঈম, অর্থ সম্পাদক জান্নাত আলম, দপ্তর সম্পাদক হৃদিতা আজাদ নিধি, প্রচার সম্পাদক সবুজ তরফদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদিপ্ত দেবনাথ, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক শারমিন আক্তার রিয়া, কার্যনির্বাহী সদস্য মো. গোলাম হোসেন, বন্ধু শারমিন আক্তার, জেবা আলম, সজীব আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা, তালিকায় আছেন যারা

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

৬৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গোপাল গ্রেফতার

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

১০

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

১১

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

১২

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

১৩

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১৪

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৫

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১৬

ফের বাড়লো গ্যাসের দাম

১৭

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

১৮

এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য

১৯

ভালুকা চাঁদপুর বাজারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর 

২০