বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জানুয়ারি ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় নায়িকা নিয়ে শ্রীলঙ্কায় ব্যস্ত নায়ক সিয়াম

বিনোদন ডেস্ক: ভারতীয় নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। তাকে নিয়ে শ্রীলঙ্কায় আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামে নতুন সিনেমার শুটিং করছেন তারা সেখানে। সুস্মিতার পাশাপাশি বলিউডের একজন খল অভিনেতারও শ্রীলঙ্কার শুটিংয়ে যুক্ত আছেন বলে খবর পাওয়া গেছে।

সিনেমার শুটিং করতে গত সপ্তাহে শ্রীলঙ্কা যায় ২৮ সদস্যের একটি দল। তবে পুরোদমে শুটিং শুরু হয় গত বৃহস্পতিবার।

জানা গেছে, কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাইয়ের বিভিন্ন লোকেশন ‘রাক্ষস’ সিনেমার শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু অনুমতি পেতে দীর্ঘসূত্রতা, ভিসা জটিলতা, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের শিল্পী-কলাকুশলীদের একে অন্যের দেশে কাজ করার ক্ষেত্রে অস্বস্তি ইত্যাদি কারণে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছেন তারা।

পরিচালক মেহেদী হাসান জানালেন, একদিকে শুটিং হচ্ছে, অন্যদিকে সম্পাদনার কাজও চলছে। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে। শ্রীলঙ্কায় ১৮ দিন হবে সিনেমার শুটিং। পরিচালক আরও বলেন, শুরু থেকেই ভারতের পাশাপাশি শ্রীলংকাতেও শুটিংয়ের ‘রেকি’ করেছিলেন তিনি। তার ইচ্ছা ছিল, শ্রীলংকাতেও সিনেমার শুটিং করবেন।

তিনি বলেন, ‘আশাবাদী-শিগগিরই এ সমস্যা মিটে যাবে। আর এ সিনেমার কয়েকটি গানের শুটিং মালয়েশিয়াতেও করা হবে।’

এদিকে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। এর পর থেকেই ভারতের বিভিন্ন স্থানে শুটিংয়ের বিষয়ে নতুন করে ভাবতে শুরু করে দেশের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান।

এ বছর মুক্তির অপেক্ষায় থাকা সম্ভাব্য কয়েকটি ছবির শুটিংয়ের পরিকল্পনায় ছিল ভারতের বিভিন্ন শহর। আবার অভিনয় ও কারিগরি সহায়তায় যুক্ত হওয়ার কথা ছিল ভারতীয় শিল্পী-কলাকুশলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

১০

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

১১

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

১২

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

১৩

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৪

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১৫

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১৬

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৭

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৮

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৯

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

২০
error: Content is protected !!