বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জানুয়ারি ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদারীপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৬, আ-হ-ত ১০

ডেস্ক রিপোর্ট: মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে যাত্রীবাহী বাসের আরও ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় এলে একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং হাসপাতালে এলে আরও তিনজন মারা যান।

এ ঘটনায় যাত্রীবাহী বাসের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, বাস-অটোরিকশার দুর্ঘটনায় ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০