বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ জানুয়ারি ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রংপুরের বিদায়, শেষ বলে ওকসের ছক্কায় অবিশ্বাস্য জয় সিলেটের

ডেস্ক রিপোর্ট: সিলেট টাইটান্সের শেষ ওভারে দরকার ছিল ৯ রান। ফাহিম আশরাফ প্রথম ৫ বলে দিলেন মাত্র ৩ রান। আউট করলেন মঈন আলীকে। রংপুর রাইডার্সের জয় তখন বলতে গেলে নিশ্চিত। কিন্তু শেষ বলে সব হিসেব উল্টে দিলেন ক্রিস ওকস।

শেষ বলে দরকার ছিল ৬ রান। অফসাইডে দারুণ এক ছক্কা হাঁকিয়ে সিলেটকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন ইংলিশ অলরাউন্ডার। ৩ উইকেটের জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে নাম লেখালো সিলেট, বিদায় হয়ে গেলো রংপুরের।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচটি ছিল লো স্কোরিং। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১১১ রানে থামে রংপুরের ইনিংস। ১১২ রান তাড়া করতে গিয়ে ৭ উইকেট হারাতে হলো সিলেটকে, খেলতে হলো শেষ বল পর্যন্ত।

রান তাড়ায় নেমে শুরুতে তাওফিক খানকে (২) হারালেও পারভেজ ইমনের ব্যাটে পাওয়ার প্লেতে ভালো সূচনা করে সিলেট। ইমন ১২ বলে করেন ১৮ রান। আরিফুল ইসলামের ব্যাট থেকে আসে ১৮ বলে ১৭।

আফিফ হোসেনও সুবিধা করতে পারেননি। ৯ বল খেলে ৩ রান করে আলিস আল ইসলামের বলে বোল্ড হন। এরপর দলের হাল ধরেন স্যাম বিলিংস আর মেহেদী হাসান মিরাজ। ৫৪ বলে ৫০ রানের জুটি গড়েন তারা। মিরাজ ২৩ বলে ১৮ রান করেন। বিলিংসের ব্যাট থেকে আসে ৪০ বলে ২৯।

লো স্কোরিং ম্যাচে শেষদিকে এসে বড় বিপদে পড়ে গিয়েছিল সিলেট। মঈন আলী আউট হয়ে যান ৫ করে। তবে শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক বনে যাওয়া ওকস ৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

রংপুরের মোস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম নেন দুটি করে উইকেট।

এর আগে সিলেট টাইটান্স বোলারদের সামনে ধসে পড়ে রংপুর রাইডার্সের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করে মাত্র ১১১ রান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট টাইটান্সেরর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তার দলের বোলাররা তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছে।

রাইডার্সের মাত্র ৩ ব্যাটার স্পর্শ করতে পেরেছে দুই অঙ্কের রান। সর্বোচ্চ ৩৩ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভালো শুরু করে ১৮ বলে ৩০ রান করার পর ১৯তম বলে আউট হন খুশদিল শাহ। ১৮ রান করেছেন নুরুল হাসান সোহান।

নোয়াখালীর বিপক্ষে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় করেছেন মাত্র ১ রান। সমান ৪ করে এসেছে ডেভিড মালান ও লিটন দাসের ব্যাট থেকে। ৮ রান করেবন কাইল মায়ার্স।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন খালেদ আহমেদ। দুটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ। একটি উইকেট গেছে সালমান ইরশাদের ঝুলিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!