বাংলাদেশ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জানুয়ারি ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের দোয়া মাহফিল

মেহেদী হাসান শিমুল: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের গাজী মার্কেটে জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব আব্দুর রহিম বাবুর সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মো: মাসুম বিল্লাহ শাহীন, সাবেক সাধারণ সম্পাদক শাহ কামরুজ্জামান কামু, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফের পৌত্র আব্দুল্লাহ সিয়াম, জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক মো: আসাদুজ্জামান রাসেল, সাবেক কাউন্সিলর মো: ওজিয়ার রহমান, সদর জিয়া স্মৃতি সংসদের আহবায়ক মো: নুরুল ইসলাম বাবু ও সদস্য সচিব ইউনুস সরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রফিকুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহজান আলী, বিএনপি নেতা মোস্তাক আহমেদ, ইয়াছিন আলী, মনিরুজ্জামান মনি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সংগ্রামী এক নেত্রী। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তিনি আজীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। দোয়া অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আয়াতুল্লাহ খামেনি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য মো: খুরশীদ আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ ডিসেম্বরই ফিরছেন ক্ষমতাচ্যুত হাসিনা, দ্য ওয়ালকে বাহাউদ্দিন নাছিম

১

বাংলাদেশে পতিত স্বৈরাচারের ফিরে আসার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

আইনের বই থেকে বাস্তব আদালতে || শেখ মাহির ফয়সাল নাঈম

৩

মুনীর চৌধুরী; মনন ও প্রতিবাদের চিরায়ত বাতিঘর || ‎তারিক ইসলাম

৪

সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে মেয়ে দেখতে গিয়ে যুবক আটক

৫

কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় প্রীতি ফুটবল ম্যাচ

৬

সুন্দরবনে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহ: কয়রায় যুবদল নেতাসহ আটক ২

৭

মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরার টানা দ্বিতীয় জয়

৮

সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপপ্রধান

৯

শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া

১০

আশাশুনিতে ১৭১৭টি পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

১১

নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল

১২

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা

১৩

সাতক্ষীরায় খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন, নেতৃত্বে ডা. পলাশ

১৪

‘বাপ-মা যদি বাঁদায় যাতি না পারে, তালি আমরা মানুষ হব কেম্মায়’

১৫

কুষ্টিয়া কারাগারের আবাসিক কোয়ার্টারের চালে ককটেল বিস্ফোরণ

১৬

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

১৭

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৮

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

১৯

কালিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!