বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জানুয়ারি ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একটি শক্তি বিদেশিদের গোলামি করে রাজনীতি করছে: সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারতে পালিয়েছে। আরেকটি শক্তি বিদেশি শক্তির গোলামি করে, তারা বাংলাদেশের বিভিন্ন রকম বিভ্রান্তি করে রাজনীতি করছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ।’

শুক্রবার জুমার নামাজের আগে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী। তিনি এ আসন থেকে তিনবার ও তাঁর স্ত্রী হাসিনা আহমদ একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আসন্ন নির্বাচনে এ আসনে আরও দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ও ইসলামী আন্দোলনের প্রার্থী ছরওয়ার আলম কুতুবী।

পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি, সেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে, যাতে করে আমরা সবাই মনে করি আমরা প্রত্যেকেই এই রাষ্ট্রের মালিক। সুতরাং আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে, মুক্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

উন্নয়নের বিভিন্ন তথ্য উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ দেশের উন্নয়ন, গণতন্ত্র, প্রগতির সবকিছুর জন্য বিএনপি আজীবন সংগ্রাম করে গিয়েছে। ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে আমরা একটি সমৃদ্ধিশালী, সাম্যভিত্তিক, মানবিক, মর্যাদাভিত্তিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সেই প্রতিষ্ঠার জন্য আপনারা প্রত্যেকেই আগামী ১২ তারিখে ধানের শীষের পক্ষে সমর্থন দেবেন।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই দেশের উন্নয়ন অগ্রগতি প্রগতির বিকল্প নাম বিএনপি। গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। সুতরাং আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। সকল কিছুর ক্ষেত্রে নীতি প্রণয়নে আমরা বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রে তুলে ধরব। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে ভবিষ্যতে আমরা একটি শক্তিশালী, সমৃদ্ধিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করব।’

পথসভা শেষে সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর, কাকারা, জিদ্দবাজারে নির্বাচনী প্রচারণা চালান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১০

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

১২

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

১৩

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

১৪

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

১৫

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

১৬

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

১৭

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

১৮

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

সাভারে জেএমবির আস্তানা!

২০
error: Content is protected !!