বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জানুয়ারি ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেতনা নদী সুরক্ষায় সরকারি উদ্যােগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহবান

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বেতনা নদী সুরক্ষায় সরকারি উদ্যােগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল হতে হবে। একই সাথে নদী সুরক্ষায় স্বাধীন নদী কমিশন গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নাগরিক প্রতিনিধি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র কোষাধ্যক্ষ মোঃ আমিনুর রসুল।

শনিবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এএলআরডি ঢাকার সহযোগীতায় স্থানীয় উন্নয়ন সংগঠন স্বদেশসহ সমমনা নেটওয়ার্ক সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত ‘বেতনা নদী সুরক্ষায় নাগরিক উদ্যোগ ও রাষ্ট্রের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সভায় স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় ও শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপসহকারী প্রকৌশলী মোঃ আশিকুর রহমান, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, বাপা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, উন্নয়ন কর্মী আশেক-ই এলাহী ও নাগরিক নেতা প্রফেসর মোজাম্মেল হক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিনুর রসুল বেতনা নদীসহ সাতক্ষীরা জেলার বড় নদী ও সংযোগ খালসমূহের প্রবাহ নিশ্চিত করতে নদী দখলমুক্ত করার আহবান জানান।

তিনি বলেন, অভিন্ন নদীগুলির প্রবাহ ঠিক রাখতে দ্বিপাক্ষিক ফলপ্রসূ আলোচনা ও সমাধান প্রয়োজন। যদি আমাদের সকল নদী তার স্বাভাবিক সত্ত্বা নিয়ে চলতে না পারে তাহলে সুরক্ষা দেওয়া কঠিন হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে মানুষসৃষ্ট জটিলতা নদীর জীবনী সত্ত্বাকে সংকটময় করে তুলেছে। সেটার জন্য প্রয়োজনে বহুপাক্ষিক আলোচনার দ্বার উন্মুক্ত করা।

তিনি সাতক্ষীরার বেতনা নদী বাঁচাতে অববাহিকায় বসবাসকারী নাগরিকদের দায়িত্বশীল হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।

সভায় জনসচেতনতার পাশাপাশি নদী শুনানী, নদী আদালত ও আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ওয়াদা কামনা করেন।

তিনি বলেন, নদীকেন্দ্রীক যে জীবন ব্যবস্থা, কৃষি, বাণিজ্য, নৌ পরিবহন ও সভ্যতা সৃষ্টি হয়েছে সেটা আমাদের রক্ষা করতে হবে।

সভায় বেতনাসহ সকল বড় নদীকে শাসন করতে যে স্লুইস গেট দেওয়া হয়েছিল তা অপসারণ, সকল নদী ও সংযোগ খাল উন্মুক্ত রাখা ও অপরিকল্পিত চিংড় চাষ বন্ধ করার পরামর্শ দেওয়া হয়।

সভায় আরও বক্তব্য রাখেন, গণফোরাম নেতা আলীনুর খান বাবুল, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, মফিজুর রহমান, কওসার আলী, মৃনাল সরকার, নারী নেত্রী জ্যোস্না দত্ত, মধুসুদন মন্ডল, রুবেল হাসান, লুইস রানা গাইন, এম কামরুজ্জামান ও শ্যামল বিশ্বাস।

সভায় আধুনিক পদ্ধতিতে (ড্রেজিং) নিয়মিত খনন (প্রতি ৫ বছরে পুনরায় খনন নিশ্চিতকরণ), প্রশাসনের নেতৃত্বে স্থানীয় জনগণকে যুক্ত করে নদী দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ, পানি প্রবাহের স্বাভাবিকতা ফেরাতে নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিকায়ন, নদী ও খালে মিঠাপানি চলাচল নিশ্চিতকরণ, স্থানীয় জনগণ, এনজিও, ইউনিয়ন পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের সমন্বয়ে বেতনা নদী সংরক্ষণ কমিটি গঠন, নদীর তীরে বাঁধ সংরক্ষণে বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মসূচি গ্রহণ, নদী রক্ষা আইন ২০১৩ এবং পরিবেশ সংরক্ষণ আইনের কার্যকর প্রয়োগ, স্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান দিয়ে বেতনা নদীর জলপ্রবাহ ও গঠন পরিবর্তন নিয়ে গবেষণা ইত্যাদির সুপারিশ করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

১০

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

১১

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

১২

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

১৩

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

১৪

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৫

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

১৬

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

১৭

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১৮

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৯

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

২০
error: Content is protected !!