বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জানুয়ারি ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধলবাড়িয়ায় ধানের শীষের জনসভা, উন্নয়নের প্রতিশ্রুতি কাজী আলাউদ্দিনের

 

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে ডিআরএম ইউনাইটেড কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামান। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম প্রমুখ।

জনসভায় কাজী আলাউদ্দিন বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জুলাই জাতীয় সনদের আলোকে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপি এবারের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। এজন্য ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়াকে দেশ গঠনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

২০০১ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে এ অঞ্চলের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন আমার হাত ধরেই হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, পুনরায় নির্বাচিত হলে অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করা হবে।

একই সঙ্গে ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো স্থান থাকবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১১

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১২

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৩

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৪

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৫

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৬

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

১৭

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

১৮

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

১৯

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

২০
error: Content is protected !!