বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জানুয়ারি ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নিখোঁজের একদিন পর ঘেরে মিললো শিশুর মরদেহ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার মুকুন্দপুর গ্রাম থেকে নিখোঁজের একদিন পর ঘের থেকে রিয়ান হোসেন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, শিশুটিকে হত্যা করে মরদেহ ঘেরে ফেলে রাখা হয়েছে।

নিহত রিয়ান সদর উপজেলার মুকুন্দপুর গ্রামের মো. শাহাদাত হোসেনের (সাজু) ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নানার বাড়ি থেকে বের হওয়ার পর রিয়ান নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

এলাকাবাসীর কেউ কেউ জানান, নিখোঁজের দিন একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুজন ব্যক্তি শিশুটিকে তুলে নিয়ে যায়। আশপাশের কয়েকটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ওই ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে বলে দাবি করা হচ্ছে।

নিহত শিশুর মা নুসরাত জাহান রানী আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। কে বা কারা আমার সন্তানকে রাতে মেরে ফেলে রেখে গেছে, আমি বিচার চাই।’

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, মাছের ঘের থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!