বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জানুয়ারি ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাধীনতার চেতনা রক্ষায় বিএনপির বিকল্প নেই: কাজী আলাউদ্দীন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, দেশে স্বাধীনতার চেতনাকে টিকিয়ে রাখতে বিএনপি ও তারেক রহমানের কোনো বিকল্প নেই।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।

কাজী আলাউদ্দিন বলেন, আমি ২০০১ সালে এমপি নির্বাচিত হয়ে কালিগঞ্জ ও দেবহাটার অভূতপূর্ব উন্নয়ন করেছি। জনগণ সেই উন্নয়নের সুফল এখনও পাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আবারও যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তাহলে এই এলাকায় কোনো মানুষের সম্পদ লুণ্ঠন হবে না, দখলবাজি থাকবে না, চাঁদাবাজি হবে না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা দুর্নীতির সুযোগও থাকবে না।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা পরিষদে দুটি অভিযোগ বাক্স স্থাপন করা হবে। কারও কোনো অভিযোগ থাকলে তা ওই বাক্সে জমা দিতে পারবেন। আমি নিজে সেসব অভিযোগ চুলচেরা বিশ্লেষণ করব এবং দোষীদের অবৈধভাবে অর্জিত সম্পদ আদায় করে ছাড়ব—ইনশাআল্লাহ।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী শাপুইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল রহমান শিমুলের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আমিনুর রহমান আমিন, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

শ্যামনগরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন যারা

অ্যাকশন দৃশ্যে আহত রাম চরণ, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

১০

প্রাণনাশের হুমকি: পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

১১

নিষিদ্ধ হলেন নেইমার

১২

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১৩

এবার বন বিভাগের টহল দলের সামনে বাঘ, সাঁতার কাটছিল খালে

১৪

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

১৫

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

১৬

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৭

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

১৮

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

১৯

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

২০
error: Content is protected !!