বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জানুয়ারি ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেতনা-মরিচ্চাপ অববাহিকায় টিআরএম বাস্তবায়নের দাবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং নদী ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা থেকে বেতনা ও মরিচ্চাপ অববাহিকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপিও প্রদান করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সদর উপজেলা পানি কমিটি যৌথভাবে এই সভার আয়োজন করে।

সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা ও বল্লী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহিতুল ইসলাম। বক্তব্য দেন নদী ও পানি বিশেষজ্ঞ হাসেম আলী ফকির, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ বাবু, দপ্তর সম্পাদক মহুয়া মঞ্জুয়ারা, উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সাহা, শেখ সেলিম আক্তার স্বপন, ফিল্ড অফিসার গোলাম হোসেন, যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৯০-এর দশক থেকে সাতক্ষীরা জেলার বেতনা, মরিচ্চাপ ও প্রাণসায়ের অববাহিকায় জলাবদ্ধতা সমস্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। দিন দিন এ সমস্যা বাড়ছে এবং এর প্রভাব সুন্দরবন পর্যন্ত বিস্তৃত হচ্ছে। বেতনা, মরিচ্চাপ, প্রাণসায়ের, লাবণ্যবতী ও সাপমারা নদী পলি জমে মৃত কিংবা মুমূর্ষু অবস্থায় পৌঁছেছে। বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষ ঘরবাড়ি ও জীবিকা হারাচ্ছে, বিপন্ন হচ্ছে এলাকার জীববৈচিত্র্য।

সভা শেষে ইউএনও বরাবর প্রদত্ত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জলাবদ্ধতা নিরসনে বারবার নদী খনন, খাল খনন ও স্লুইসগেট সংস্কারের মতো সনাতনী পদ্ধতি প্রয়োগ করা হলেও তা কার্যকর হয়নি। মূল সমস্যা নদীতে অতিরিক্ত পলি জমা, যা টিআরএম বাস্তবায়ন ছাড়া দূর করা সম্ভব নয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, খুলনার ভবদহ ও কপোতাক্ষ অববাহিকায় টিআরএম বাস্তবায়নের মাধ্যমে সফলভাবে জলাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে। একইভাবে সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় টিআরএম বাস্তবায়ন এবং ইছামতি নদীর সঙ্গে লাবণ্যবতী ও সাপমারা নদীর উন্মুক্ত সংযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন আইডব্লিউএম-এর সমীক্ষা এবং ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’-এ বেতনা-মরিচ্চাপ অববাহিকায় টিআরএম বাস্তবায়নের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।

বক্তারা দ্রুত টিআরএম বাস্তবায়ন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণ এবং জনগণ ও স্টেকহোল্ডারদের অংশগ্রহণের মাধ্যমে টেকসই সমাধানের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!