বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জানুয়ারি ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো: আবুল কালাম আজাদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, শ্রমজীবী মানুষেরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এদের উপেক্ষা কিংবা অবহেলা করে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও কর্মসংস্থানের অভাবে পাইকগাছা কয়রার হাজার হাজার শ্রমজীবী মানুষ প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে কাজের জন্য যান। সেখানে তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেন। নির্বাচিত হলে এলাকার শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। এলাকায় কাজ করে তারা যাতে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারে সেজন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে খুলনার পাইকগাছা উপজেলার বোয়ালিয়ার হিতামপুরে ইটভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময় মাওলানা আবুল কালাম আজাদ আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান। এসময় জামায়াতসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!