বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জানুয়ারি ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বৈকারীতে উঠান বৈঠক

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস এই বৈঠকের আয়োজন করে।

বৈঠকে সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।

তিনি বলেন, বার বার আপনার আমার ছেলে মেয়েরা রাজপথে রক্ত দিয়েছে। সংগ্রাম করেছে। তাই এবার পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের চাবি আপনার হাতে। সেই চাবি দিয়ে আপনাদের দেশের পরিবর্তন আপনারা আনবেন। সেই পরিবর্তনে আপনাদের অংশগ্রহণ হবে দেশের উন্নয়ন। এজন্য গণভোটে সকলে হ্যাঁ ভোট দিন।

বৈঠকে এলাকার উন্নয়নের দাবি তুলে দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম সাবেদ বনানি বলেন, এই প্রথম এই এলাকায় জেলার উচ্চ প্রদস্থ কর্মকর্তারা পা দিয়েছেন। এখানের শিক্ষার হার জিরো বললেই চলে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করেছে বা পড়েছে এমন কোনে শিক্ষার্থীই নেই। বড় হতেই বাবা মা সন্তানদের রুটি রুজির জন্য বর্ডারে পাঠায়। একেকটা মানুষের মূল্য ৫০০০ টাকা। সেই টাকার বিনিময়ে কাজ করতে গিয়ে গুলি খেয়ে ফিরে আসে। এই এলাকায় বৃষ্টির সময় এতো পানি হয় যে, সব ছেলে মেয়েরা স্কুলে দুইটা করে পোশাক নিয়ে আসে। এই এলাকাটা চলে মানুষের পকেটের টাকা দিয়ে। যদি সরকার এই এলাকার দিকে একটু তাকায় তাহলে এই এলাকার জীবনমান অনেকটা উন্নত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, মহিলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ওসিসি অফিসার আব্দুল হাই, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মনতোষ সাধু, ব্রেকিং দ্য সাইলেন্স এর অফিস ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!