
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়নে ২নং ওয়ার্ডের ঘোষাল গ্রামের মহিলা সমিতির সামনে মঙ্গলবার বিকালে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আয়ুব আলী মোড়লের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক যুব নেতা এস এম শামীম কবীর। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সরদার ফারুক হোসেন, বেনজীর আহমেদ লাল, জেলা বিএনপির সাবেক সদস্য বদরুদ্দোজা বাবলু, সাংবাদিক আলাউদ্দীন রাজা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন নায়েব, মোহর আলী সরদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল ও মহিলা দল নেত্রী কাজী কাকলী।
বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেম্বার আবু হাসান, সাবেক ছাত্রনেতা জামিলুর রহমান রানা, মাহাবুবুর রহমান খোকন, সদস্য সচিব গোলাম মুরশিদ প্রমুখ।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

মন্তব্য করুন