বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জানুয়ারি ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবহেলিত প্রতাপনগরে হাসপাতাল, ব্রিজ-বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন কাজী আলাউদ্দীন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন প্রতাপনগরের সর্বশেষ প্রান্ত পর্যন্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, যেভাবে দেবহাটা ও কালিগঞ্জের উন্নয়ন করেছি, সেই অভিজ্ঞতা দিয়ে প্রতাপনগরের প্রতিটি রাস্তা পিচ ঢালাই করা হবে। বাঁশের সাঁকোর স্থলে বড় ব্রিজ নির্মাণ করা হবে এবং ৩১ শয্যার একটি আধুনিক হাসপাতাল প্রতাপনগরে স্থাপন করব ইনশাআল্লাহ। এছাড়া, টেকসই বেড়িবাঁধ নির্মাণে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ইউনাইটেড একাডেমি প্রতাপনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

কাজী আলাউদ্দীন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। নারী উন্নয়নের জন্য বিএনপির উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু থাকবে, যা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে, স্বাবলম্বী পরিবার গঠন করবে এবং দেশের প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে আর্থিক সহায়তা প্রদান করবে।

এসময় তিনি প্রতিমাসে ২,০০০–২,৫০০ টাকা সহায়তা, দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি এবং নারীর স্বাবলম্বী হওয়া নিশ্চিত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স.ম আক্তারুজ্জামানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, কেন্দ্রীয় কৃষক দলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কিসমাতুজ্জামান তুহিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহ আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, কারিমুজ্জামান ও আলমগীর হোসেন মল্লিক, সাবেক ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০