বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জানুয়ারি ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতাপনগরে সড়ক নির্মাণের কাজ পরিদর্শনে ডিসি আফরোজা আখতার

ডেস্ক রিপোর্ট: আশাশুনির প্রতাপনগরের এপিএস কলেজ থেকে কল্যাণপুর খেয়াঘাট সড়ক নির্মাণের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।

প্রকল্পটির কাজ সম্পন্ন হলে উপজেলা ও জেলার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার হাটবাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরে যাতায়াত সহজ হবে। একই সঙ্গে নদী পারাপার সুবিধা বৃদ্ধি পাবে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে এবং স্থানীয় মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

প্রসঙ্গত, জাপান সরকারের অর্থায়নে এবং বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সার্বিক সহযোগিতায় নির্মাণাধীন সড়কের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯ লক্ষ ৩৩ হাজার ৫শ ৮৮ টাকা।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু, সুশীলনের উপ-পরিচালক জি. এম. মনিরুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী মো. ইমরান হোসেন, মিল কো-অর্ডিনেটর খালিদ মাহমুদ, উপজেলা কো-অর্ডিনেটর নিখিল রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতাপনগর ইউনিয়নের এক পাশে খোলপেটুয়া নদী এবং অন্য পাশে কপোতাক্ষ নদী প্রবাহিত হওয়ায় ইউনিয়নটি প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার মানুষকে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। জেলার দুর্যোগঝুঁকিপূর্ণ ইউনিয়নগুলোর মধ্যে প্রতাপনগর অন্যতম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০