বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জানুয়ারি ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ বছরের বেশি সরকারি চাকরি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫ বছরের বেশি সরকারি চাকরি থাকা ঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গোটা পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে। কেউ সরকারি চাকরিতে প্রবেশ করলে সে আর নিজেকে বদলায় না।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর উদ্বোধন এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’র ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, প্রযুক্তির গতি এত দ্রুত যে প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নীতি-প্রণেতা দ্রুত অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কারণ সে বসছে যে সময় সেটি কালকে পাল্টে যাচ্ছে, কিন্তু সে নিজে পাল্টাচ্ছে না। কাজেই এই পরিবর্তনগুলো নিয়ে যেতে হলে, যারা পরিবর্তনগুলো দেখেছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, আমি নিজের মতো করে বলি এটা, কেউ হয়তো সিরিয়াসলি নেয় না।

আমি বলি, সরকারি কর্মচারী ৫ বছরের বেশি সরকারে থাকা ঠিক নয়। কারণ তার মন একটা কাঠামোর মধ্যে স্থির হয়ে গেছে, এ থেকে বের হতে পারছে না। আবার নতুন লোক, যারা বাইরে থেকে দেখছে, তাদেরকে নিয়ে আসতে হবে। এটি বিশেষভাবে প্রযোজ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে।

ড. ইউনূস বলেন, প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন কেউ থাকে, যিনি প্রযুক্তি সম্পর্কে ৩০ বছর আগে বোঝাপড়া অর্জন করেছিলেন, ৩০ বছরে সারা দুনিয়া বদলে গেছে। সে তখন যা পেয়েছে, সেটাই তার কাছে আছে। এটা তার দোষ নয়। কাজেই যারা বর্তমান পরিবর্তন অনুভব করছে, তাদেরকে আসতে দিতে হবে। প্রতিনিয়ত পরিবর্তন, প্রতিনিয়ত নীতি তৈরি ও বাস্তবায়ন করতে হবে। মানুষের প্রয়োজন অনুযায়ী নীতি গড়ে দিতে হবে।

তিনি আরও যোগ করেন, সরকার এই বিষয়টি খুব একটা ভাবছে না। তাই কতটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, তা আমরা দেখছি। পুরোনো বস্তা ঘেঁটে নিয়মনীতি নিয়ে আসে। এটার ওপর সংশোধন করতে হবে। মূলটা পাল্টায় না। ওই যে বৃটিশ সরকার ধরিয়ে দিয়ে গেছে যেই নীতি, ওই নীতির ওপরই সে সংশোধন আনছে। ওটার তো মূল জিনিসেই গোলমাল। নতুন করে করাতে অসুবিধা কী? সব ঠেকার কাজ করে। আমার ঠেকা সামলানো, আমার প্রমোশন হবে আমি অন্য জায়গায় চলে যাবো। রাজনীতিবিদও তাই।

অধ্যাপক ইউনূস বলেন, আমার মনে হয় প্রতিটি প্রতিষ্ঠান ১০ বছরের পর পর নতুন করে গড়ে তোলা উচিত। একদম গোড়া থেকে। কারণ এ সময়ে পৃথিবী বদলে গেছে, নিয়মকানুন ও লক্ষ্য পরিবর্তিত হয়েছে, সে সেখানে স্থির হয়ে বসে আছে। এই পরিবর্তনগুলো আসতে হবে।

তিনি আরও বলেন, সরকারের প্রথাগত আচরণ হলো পুরোনো আঁকড়ে থাকা। আর প্রযুক্তির কাজ হলো সেই পুরোনো কাঠামো ফেলে দেওয়া। এই দ্বন্দ্বে প্রযুক্তিকেই জয়ী হতে হবে। নইলে আমরা জেতার সুযোগ হারাব। আমাদের নেতৃত্ব দিতে হবে, কিন্তু আমরা ফলোয়ার হয়ে বসে আছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705