বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জানুয়ারি ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী জনসভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশনি) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে গণসংযোগ ও বিকালে রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল মাঠে নির্বাচনী সমাবেশ এবং ধলবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের (আশাশুনি–কালিগঞ্জ) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, শুরা ও কর্মপরিষদ সদস্য আবু ইসলাম, শুরা ও কর্মপরিষদ সদস্য ড. মিজানুর রহমান, কালিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদ, কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুক, রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন, কাটুনিয়া রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক এস কে তায়জুল ইসালাম প্রমুখ।

এসময় মুহাদ্দিস রবিউল বাশার বলেন, অসৎ নেতৃত্বের কারণে দেশ তলা বিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। আপনারা জামায়াতে ইসলামীকে ইতোপূর্বে দুইটি মন্ত্রণালয় পরিচালনা করতে দেখেছেন, সার্চ লাইট দিয়ে খুঁজেও মন্ত্রাণালয় দুটিতে অনিয়ম দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১১

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১২

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৩

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৪

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৬

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৮

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১৯

বাড়লো সয়াবিন তেলের দাম

২০
error: Content is protected !!