বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জানুয়ারি ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় স্বাস্থ্য সেবার কারিগর তৈরিতে ১৫ জন স্বাস্থ্য সেবককে ৫ দিনের প্রশিক্ষণ

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় স্বাস্থ্য সেবার কারিগর তৈরিতে ১৫ জন স্বাস্থ্য সেবককে ৫ দিনের প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি সংস্থা ফেইথ ইন এ্যাকশন।

গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের আওতায় তাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রকল্পের শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ অফিসে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অনলাইনে সভাপতিত্ব করেন ফেইথ ইন এ্যাকশনের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, অনলাইনে যুক্ত হন প্রকল্প সমন্বয়কারী তীমন বাড়ৈ, সিআরসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, প্রশিক্ষক ডা. অয়ণ উৎসব বৈদ্য, ডা. আশরাফ মাহমুদ সোহাগ, প্রকল্পের মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, হিসাবরক্ষক লরেন্স ঢালী, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস প্রমুখ।

ফেইথ ইন এ্যাকশনের পরিচালক বলেন, আমরা গাবুরাতে কাজ করছি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং স্বাস্থ্য সেবার মান উন্নয়নে। এই ১৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষে গাবুরায় স্বেচ্ছাসেবকের সঠিক দায়িত্ব পালন করলে গাবুরার মানুষ স্বাস্থ্য সেবা সঠিকভাবে পাবে। প্রকল্পের মৌজা ভিত্তিক যে মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টার রয়েছে সেখানে স্বাস্থ্যসেবকরা বসে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য পরামর্শ দিতে পারবেন। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা, পরিবার পরিকল্পনা, মা ও শিশুর যত্ন, পুষ্টি, মাতৃত্বকালীন চেক-আপ নিতে কমিউনিটির মানুষদের স্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রেরণ করতে পারবে। ফলে ঝুঁকি কমবে।

প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন বলেন, গাবুরাতে স্বাস্থ্য সেবার মান খারাপ। সেখানে মানুষ অসুস্থ হলে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায়। সেজন্য স্বাস্থ্য সেবায় গাবুরাতে কাজ করা প্রয়োজন।

অংশগ্রহণকারী ফাহিমা খাতুন বলেন, এমন প্রশিক্ষণ আমাদের আগে প্রয়োজন ছিল, যাতে আমরা মানুষকে সেবা করতে পারতাম। প্রশিক্ষক যত্ন সহকারে আমাদেরকে প্রাথমিক স্বাস্থ্য সেবার সবকিছু শিখিয়েছেন, ফিল্ডে যেয়ে আমরা প্রাকটিক্যাল শিখেছি। ফেইথ ইন এ্যাকশনের এমন প্রশিক্ষণে এসে আমি নিজেকে গর্ববোধ করছি।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!