বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জানুয়ারি ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

 

এসএম শাহিন আলম: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ১ম ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ শুরু হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হল রুমে প্রধান অতিথি হিসেবে গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন।

ডিবেটিং সোসাইটির সদস্য অদিতি মন্ডলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)-এর সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদুল দেওয়ান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভন।

অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. ইখলাস উদ্দিন দীপু। এ সময় গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সুজন মাহমুদ এবং গকসুর সাংস্কৃতিক সম্পাদক মো. মারুফসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও নেতৃত্বগুণ বিকাশে বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।

ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম বুলবুল বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতিকে ধারণ করে এ সৃজনশীল আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এর মাধ্যমে আগামী দিনে জাফরুল্লাহ স্যারের মতো দেশপ্রেমিক ও সুনাগরিক তৈরিতে ভূমিকা রাখবে এই বিতর্ক মঞ্চ।

প্রসঙ্গত, প্রতিযোগিতায় ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার মোট ২৪টি কলেজের বিতার্কিক দল অংশগ্রহণ করছে। শনিবার প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার The Editors.

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!