বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জানুয়ারি ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি আব্দুর রউফের

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে শিবপুর ও ঘোনা ইউনিয়নবাসীর আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজমুজ্জামান তাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির প্রার্থী মোঃ আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ জয়লাভ করলে ইনশাআল্লাহ একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। ধর্মের নামে বিভ্রান্তি ও অপপ্রচারের রাজনীতি থেকে দেশকে রক্ষা করতে হলে জনগণকে সচেতন হতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জনগণকে বোঝানো না গেলে তারা বিভ্রান্ত হতে থাকবে। আর এই বিভ্রান্তির সুযোগ নিয়েই একটি দল নির্বাচনে জয়ের আশায় অপপ্রচার চালাচ্ছে এবং অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, আমি এমপি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবো এবং একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত সাতক্ষীরা গড়ে তুলবো।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পী, শিবপুর ইউনিয়নের ইউপি সদস্য কাজী আবু সুলতান তুষার প্রমুখ।

সভা সঞ্চালনা করেন ঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি সোহরাব হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!