বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জানুয়ারি ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধকে যারা প্রশ্নবিদ্ধ করতে চাই তাদেরকে দমন করতে হবে: পথসভায় ইদ্রিস আলী

 

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ইদ্রিস আলী শুক্রবার (৩০ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর, ব্রহ্মরাজপুর এবং ফিংড়ী বাজারে পথসভা এবং গণসংযোগ করেছেন।

নির্বাচনী গণসংযোগ এবং পথসভায় অংশ নেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার, জেএসডি নেতা মাস্টার আব্দুল জব্বার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন এবং তার পুত্র একরামুল হাসান নয়ন, নারী নেত্রী রওশন আরা, রোজা খাতুন, শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ।

পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ইদ্রিস আলী জনতার উদ্দেশ্যে বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধকে যারা প্রশ্নবিদ্ধ করতে চাই তাদের কে কঠোর হাতে দমন করতে হবে। এসময় তিনি যারা এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের গুণগান করছেন তাদেরকে কঠোর হুশিয়ারী দেন।

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল জণগণকে একত্রিত হয়ে মোটর গাড়ি প্রতীকে ভোট দিতে হবে। মুক্তিযুদ্ধের মুল আকাঙ্ক্ষাকে যারা বানচাল করার চেষ্টা করছে তাদেরকে বাংলার জনগণ কখনো ছেড়ে কথা বলবে না।

পথসভা শেষে তারা শিবপুর ফিংড়ি এবং ব্রহ্মরাজপুর বাজারে গণসংযোগ চালান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!