বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩১ জানুয়ারি ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে রাজনৈতিক বিতর্ক, রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ

 

কালিগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ আসনের ভোট গ্রহণে নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ জানুয়ারি) ভোটারদের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ছ্নকা গ্রামের শেখ রহমত আলীর ছেলে মোস্তাহিদ রহমান লিখিতভাবে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ করেন।

অভিযোগ, সাতক্ষীরা-৩ আসনের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের অধিকাংশই জামায়াতের নেতা-কর্মী-সমর্থক।

লিখিত অভিযোগে মোস্তাহিদ রহমান বলেন, দলীয় কর্মকর্তা ও কর্মচারীদের দিয়ে কোনভাবেই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়। বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্তপূর্বক পুনরায় ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করতে হবে।

এদিকে, একই বিষয়ে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে অন্যান্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দ কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তারের সঙ্গে সাক্ষাৎ করে মৌখিকভাবে বিষয়টি অবহিত করেন।

অভিযোগপত্রে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, শাহনুজ্জামান, হযরত আলী, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান, আজমিরা সুলতানা, রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ইউনুস আলী, আব্দুর রউফ, পিডিকে গার্লস স্কুলের আব্দুস সবুর, নলতা বালিকা বিদ্যালয়ের খলিলুর রহমান, আব্দুর রহিম আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খলিলুর রহমান ও আব্দুর রহিম, আদর্শ বালিকা বিদ্যালয়ের আরিফ বিল্লাহ, নেঙী মাধ্যমিক বিদ্যালয়ের মনিরুল ইসলাম, আবু সাঈদ, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের শেখ আবদুল্লাহ ও আফরোজা আক্তার, তারালি মাধ্যমিক বিদ্যালয়ের হাসান শাহারিয়ার, মনিরুল ইসলাম ও মোঃ আরাফাত হোসেন, দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের আসাদুজ্জামান, আইয়ুব আলী, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, মুরশিদা খাতুন, আব্দুল্লাহ আল মামুন, আলমগীর হোসেন ও নাজমুল হুদা, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ জামাত আলী, ফেরদাউস মাহবুবুর, আলমগীর হোসেন, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের আছিয়া খাতুন ও আবু সাদ, উকশা মাধ্যমিক বিদ্যালয়ের সেলিম হোসেন, সিরাজুল ইসলাম এবং নুরে হাওয়ার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১০

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১১

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১২

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৪

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৫

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৬

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

১৭

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১৮

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১৯

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

২০
error: Content is protected !!