দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিএনপির প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সখিপুর ইউনিয়নবাসীর আয়োজনে সখিপুর মোড়ে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, দেবহাটা উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোখলেছুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের সহ জলবায়ু বিষায়ক সম্পাদক মাহমুদুল হাসান শাহীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইব্রাহিম কবির মিঠু, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা মৎস্যজিবী দলের সভাপতি মোনাজাত আলী, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন ফহরাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু সাইদ, উপজেলা জাসাসের আহবায়ক মনিরুজ্জামান মনি, আহম্মাদ আলী, সরকারি কেবিএ কলেজ ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দেবহাটা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল।
জনসভায় আব্দুর রউফ বলেন, আপনারা যেভাবে আমার ডাকে সাড়া দিয়েছেন সেভাবে নির্বাচনের দিন সাড়া দিলে দেবহাটা থেকে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে। প্রতিপক্ষ আমাদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে।
এসময় তাদের কথায় মা বোনদের বিভ্রান্তিতে না পড়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, একটা দল ধর্মের দোহাই দিয়ে ভোটারদের সাথে প্রতারণা করছে। বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। শেষ জামানায় দাজ্জালের মতো বেহেশত ও দোজখের কথা যারা শোনাচ্ছে তারা মোনাফেক ও প্রতারক। কেউ প্রতারিত হবেন না। এদেরকে প্রতিহত করতে হবে।
এদিকে, শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় পারুলিয়ার ২নং ও ৩নং ওয়ার্ডবাসীর আয়োজনে সেকেন্দ্রা মোড়ে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মো. আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা প্রমুখ।
সভা সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন ইদ্রিস।

মন্তব্য করুন