<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩১ জানুয়ারি ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) শ্যামনগর সরকারি মহাসীন কলেজে আয়োজিত এ কর্মশালায় শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল।

কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা এবং ফলাফল প্রেরণের ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার বলেন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার ওপর একটি গ্রহণযোগ্য নির্বাচন অনেকাংশে নির্ভর করে। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেন, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১০

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১১

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১২

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৩

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

১৪

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৫

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১৭

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১৮

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

২০
error: Content is protected !!