
রিজাউল করিম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
রোববার দুপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাবিবুল ইসলাম হাবিব বলেন, নির্বাচিত হলে সাংবাদিকদের মান উন্নয়ন, তালা প্রেস ক্লাবের ভবন নির্মাণ, তালা উপজেলাকে পৌরসভায় উন্নীত করার চেষ্টা করব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ, প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, আজকের পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি সেলিম হায়দার, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন, সিনিয়র সাংবাদিক জলিল আহমেদ, আমার দেশের তালা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি নাজমুল হক, তালা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন আহবায়ক বাবলুর রহমান, সিনিয়র সাংবাদিক এসএম লিয়াকত হোসেন, তালা প্রেস ক্লাবের সদস্য আজামল হোসেন জুয়েল, দৈনিক অনির্বাণের স্টাফ রিপোর্টার সাংবাদিক গাজী সুলতান প্রমুখ।

মন্তব্য করুন