বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘রাজনৈতিক চক্রান্তে’ শফিকুরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়, দাবি জামায়াতের

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টটি সুপরিকল্পিতভাবে হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি এটিকে রাজনৈতিক চক্রান্তের অংশ হিসেবে দেখছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি গভীর ষড়যন্ত্রের অংশ।

দায় সারতে একদল লোক কর্মসূচি দিয়েছিল, আমরা মনে করছি তাদের সাইবার টিম এসব করছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এই ঘৃণিত কাজের জন্য আইনি পদক্ষেপ নেবে জামায়াতে ইসলামী।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এই চক্রান্ত জামায়াত ইসলামীকে বিতর্কিত করার অপচেষ্টা মাত্র।

একদল লোক জামায়াতকে প্রশ্নবিদ্ধ করতে এমন চক্রান্ত করছে। আর এই বিষয়ে ইসিকেও জানানো হবে।
এহসানুল মাহবুব জোবায়ের বলেন, নারীর প্রতি জামায়াতের কী ভাবনা তা জামায়াত আমিরের বক্তব্যে সবসময় স্পষ্ট। সাইবার অ্যাটাকের মাধ্যমে সেটিকে বদলানো সম্ভব না।

এ ধরনের ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, যারা অপতৎপরতা চালাবে তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে, একটি দল উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই ঘৃণিত কাজ করছে; এগুলো করে জনগণের মনে ঠাঁই পাওয়া যাবে না।

সংবাদ সম্মেলনে বিস্তারিত প্রেজেন্টেশনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির একটি টিমের সদস্য মাহমুদুর রহমান বলেন, এসব সাইবার অ্যাটাকের বেশিরভাগ মেইল অ্যাড্রেস সরকারি অফিসের উৎস থেকে এসেছে। এমনকি রাষ্ট্রপতির কার্যালয় থেকেও জাঙ্ক মেইল এসেছে, অফিসিয়াল জায়গা থেকে। এটা স্যাবোটাজ হতে পারে।

তিনি আরও বলেন, এ ধরনের অ্যাটাক বারবার হয়েছে। গত এক মাসে এ রকম বহু অ্যাটাকের শিকার আমরা হয়েছি। জামায়াত আমির বাদে শফিকুল ইসলাম মাসুদ এবং দেলোয়ার হোসেনের অ্যাকাউন্টেও আক্রমণ হয়েছে।

‘নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে, এ ব্যাপারে তাদের শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে,’ বলেন তিনি।

উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়।

পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয় এবং জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!