বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমার নির্বাচনী এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবে না: আব্দুর রউফ

 

এমএ মামুন, দেবহাটা: দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বাংলাদেশকে টেকসই উন্নয়নের সঠিক পথে পরিচালিত করতে ধানের শীষ প্রতীকের বিজয়ের বিকল্প নেই।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে দেবহাটা উপজেলার কুলিয়া বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত  নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুর রউফ এসব কথা বলেন।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করবো। আমার নির্বাচনী এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবে না। ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ধর্ম ও মতের মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চায়। ধানের শীষ বিজয়ী হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

তিনি আরো বলেন, আমাদের বিরোধী একটি দল বলে বিএনপি চাঁদাবাজি করে, জমি দখল করে। যারা এই কথা বলে তারা এই কুলিয়াতে এসে দেখে যাক, তারা নিজেরাই মানুষের জমি জোর পূর্বক দখল করে, কুলিয়ার সাধারণ মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। আজকের এই জনসভায় মানুষের উপস্থিতি দেখে বোঝা যায় সাধারণ মানুষ তাদেরকে ভোট দেবে না। আল্লাহ যদি আমার ভাগ্যে লিখে রাখে আমি নির্বাচিত হবো কেউ আমার বিজয়ে বাধা দিতে পারবে না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

জনসভায় কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফারুক, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, জেলা তাঁতী দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাবু, জগ্ননাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা নির্বাচনী টিম লিডার ও আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মঞ্জুর মোর্দেশ মিলন, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, রুহুল কুদ্দুস, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফহরাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন, উপজেলা জাসাসের আহবায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরোন কুমার মন্ডল, সদস্য সচিব আবির হোসেন লিয়ন, সরকারি কেবিএ কলেজ ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সদস্য সচিব শিমুল হোসেন, কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শুভ প্রমুখ।

সভা পরিচালনা করেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705