বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাড়াশিমলা ও নলতায় মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী সভা-সমাবেশ-গণসংযোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশনি) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ও নলতায় নির্বাচনী সভা-সমাবেশ-গণসংযোগ করেছেন।

রোববার সকালে তিনি কালিগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারে গণসংযোগ, পূর্ব নারায়নপুরে হিন্দু সমাবেশ, বিকালে বাগবাটি দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মহিলা সমাবেশ ও বাগবাটি প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনী জনসভা এবং সন্ধ্যায় নলতা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শ্রমিক সমাবেশে অংশ নেন।

এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেন, নেতৃত্বের পরিবর্তন হলেও নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে—যা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জার। সুজলা-সুফলা এই দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সব দল-মত ভুলে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, শুরা ও কর্মপরিষদ সদস্য আবু ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শহিদুল ইসলাম ঢালী, ভাড়াশিমলা ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ফারাহ সিদ্দিক, কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুক প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১১

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১২

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৩

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৪

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৬

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৮

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১৯

বাড়লো সয়াবিন তেলের দাম

২০
error: Content is protected !!