বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারা বেহেশতের প্রলোভন দেখাচ্ছে, ঈমান হারাবেন না, ধানের শীষকে বিজয়ী করুন: আব্দুর রউফ

ডেস্ক রিপোর্ট: সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নবাসীর আয়োজনে গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মোঃ আব্দুর রউফ।

ফিংড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক সরদারের সভাপতিত্বে নির্বাচনী প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, স্বাধীনতা বিরোধীরা ফিতনা সৃষ্টি করে ভোটারদের বেহেশতের প্রলোভন দেখাচ্ছে। প্রলোভনে পড়বেন না, ধানের শীষকে বিজয়ী করুন। বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। আমল ঠিক না থাকলে বেহেশতে যাওয়া যাবে না। দাজ্জালের ফিতনা সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ চলে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। একটি দল নির্বাচনে জয়ের আশায় অপপ্রচার চালাচ্ছে এবং অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে। এসব অপপ্রচারে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। জয়লাভ করলে সাতক্ষীরায় একটি একটি বিশ্ববিদ্যালয় স্থাপন ও সুন্দরবন টেক্সটাইল মিলসকে পুনরায় চালু করবো।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জল সাধু, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, ফিংড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুন্নবী খান বিকু, ফিংড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর, জেলা ছাত্রদল নেতা আতাউর রহমান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক টুটুল প্রমুখ।

সভা সঞ্চালনা করেন ফিংড়ি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু জাফর ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্তারুল ইসলাম।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০