
রিজাউল করিম: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে, তালা কলারোয়ায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানসহ সকল শ্রেণীর মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করবো। কোন বৈষম্য রাখবো না।
এ সময় তিনি আরো বলেন, পাটকেলঘাটাকে উপজেলা ও তালাকে পৌরসভা ঘোষণার উদ্যোগ নেব।
জনসভায় ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরার আহবায়ক আকবর আলী, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন