বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি রউফের

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার কাথন্ডা বাজারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বাঁশদহা, বৈকারী ও কুশখালী ইউনিয়নবাসীর আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।

এতে বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আব্দুর রউফ বলেন, যেদিন খইতলার বাঁধ ভেঙেছিল, সেদিন কোনো নেতা আসেনি এই বাঁধ বাঁধতে। সেদিন আমি এসেছিলাম আলিপুর ইউনিয়ন থেকে হাজার হাজার লোক নিয়ে। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব। তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। ধানের শীষের গণজোয়ারে ভোট বিপ্লবের মধ্য দিয়ে সাতক্ষীরা-২ আসনে আমি এমপি নির্বাচিত হবো ইনশাঅল্লাহ। আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো। আমার নির্বাচনী এলাকায় কোন কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। এছাড়াও সাতক্ষীরাবাসীর জন্য একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ ও বেকারত্ব দূরীকরণে সাতক্ষীরার সুন্দরবন চেক্সটাইল মিল পুনরায় চালু করার ব্যবস্থা করবো।

তিনি আরো বলেন, একটি দল ধর্মের দোহাই দিয়ে বেহেস্তের প্রলোভন দেখাচ্ছে। অথচ তারা দেশের শরীয়া আইন প্রতিষ্ঠা করতে চায় না। এরা ক্ষমতালোভী, স্বাধীনতা বিরোধী। তাদের মুখে এক কাজে আরেক। এরা দেশটাকে পাকিস্তান বানাতে চায়। সেই দলের হেড অফিসও পাকিস্তানে। যে পাকিস্তানের মূল পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি। আগামী ১২ ফেব্রুয়ারি দেশকে রক্ষা করতে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দিবেন ইনশাআল্লাহ।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সাবেক সহ-সভাপতি ইউসুফ আলী, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহছানুল কাদির স্বপন, কেন্দ্রীয় কৃষক দলের মাহমুদুল আলম শাহিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান আবু রায়হান, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা সাইদুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি, সাবেক ছাত্রদল নেতা রমিজ উদ্দিন রুমি, কুশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার, ঘোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি কামরুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডা. নজরুল ইসলাম প্রমুখ।

জনসভা পরিচালনা করেন সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সরোয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!