বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারুলিয়ায় সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের জনসভা

এমএ মামুন, দেবহাটা: দেবহাটার পারুলিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এই জনসভা অনুষ্ঠিত হয়।

পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুর রউফ বলেন, পারুলিয়া ইউনিয়নবাসী প্রমাণ করছে পারুলিয়ার মাটি জায়ামাতের ঘটি নয়, পারুলিয়ার মাটি বিএনপির ঘাঁটি। প্রতিপক্ষ দল আমার নির্বাচনী ব্যানার গুলা ছিড়ে ফেলছে, তারা চাই আমাদের সাথে ঝগড়াতে জড়াতে, আপনাদের কাছে আমার আবেদন আপনারা কেউ ভোটের আগে ঝগড়া বিবাদে জড়াবেন না। আমি নির্বাচিত হতে পারলে সাতক্ষীরার ব্যাপক উন্নয়ন করবো।

পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান সারাফীর পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাতক্ষীরা জেলা তাঁতী দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাবু, জগ্ননাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা নির্বাচনী টিম লিডার ও আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মঞ্জুর মোর্দেশ মিলন, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, সুমন বাবু, বিএনপি নেতা আবু তালেব মোল্লা, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন ফহরাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, দেবহাটা উপজেলা শ্রমিকদলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ, দেবহাটা উপজেলা জাসাসের আহবায়ক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরোন কুমার মন্ডল, সদস্য সচিব আবির হোসেন লিয়ন, সরকারি কেবিএ কলেজ ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সদস্য সচিব শিমুল হোসেন, কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শুভ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!