বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৫ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ভোটের মহড়া, জিম্মি প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করলো সেনাবাহিনী

 

কালিগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন প্রস্তুতির অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জে ভোটের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মহড়ায় ভোটকেন্দ্র দখল ও প্রিজাইডিং অফিসারকে জিম্মি করার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার বাস্তব দৃশ্যপট উপস্থাপন করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কালিগঞ্জ সেনা ক্যাম্পে আয়োজিত এ মহড়ায় দেখানো হয়, কিভাবে উদ্ভুত পরিস্থিতিতে সেনাবাহিনীর চৌকস সদস্যরা দ্রুত অভিযানে নেমে ভোটকেন্দ্র দখলমুক্ত করেন এবং জিম্মি প্রিজাইডিং অফিসারকে নিরাপদে উদ্ধার করেন।

পুরো অভিযানটি ছিল সময়োপযোগী ও কৌশলগত দক্ষতায় পরিপূর্ণ।

মহড়ায় আরও দেখানো হয়, আধুনিক প্রযুক্তির ব্যবহার। এবারের নির্বাচনে নজরদারি ও আভিযানিক কার্যক্রমে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের মাধ্যমে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় ইতোমধ্যে চারটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনাসদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল ভোটকেন্দ্র পরিদর্শন (রেকি) সম্পন্ন করেছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, জেলা নির্বাচন অফিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মহড়া সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করবে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে উৎসাহ দেবে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আত্মবিশ্বাস বাড়াবে।

বাংলাদেশ সেনাবাহিনী আশ্বস্ত করেছে, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তারা সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের মাধ্যমে দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই তাদের লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০