বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাজিমগঞ্জ-নূরনগর সড়কে মরণফাঁদ!

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে নাজিমগঞ্জ হয়ে নূরনগরগামী সড়কটি বর্তমানে পথচারী ও যানবাহন চলাচলের জন্য ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে।

সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মরা গাছগুলো যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার শংকা দেখা দিয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলজিইডির অর্থায়নে বেশ কয়েক বছর আগে সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হয়। পরবর্তীতে এক ধরনের ছত্রাকের আক্রমণে গাছগুলো পানিশূন্য হয়ে মারা যায়। বর্তমানে এসব মৃত গাছ ও ডালপালা ঝড়-বৃষ্টি কিংবা সামান্য বাতাসে ভেঙে পড়ছে। এতে প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছেন।

এর আগেও বর্ষা মৌসুমে একাধিকবার গাছের ডাল ভেঙে পড়ে পথচারী ও যানবাহনের ওপর পড়ে দুর্ঘটনা ঘটেছে। সড়কের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থাকায় গাছের ডাল ভেঙে প্রায়ই বিদ্যুতের তার ছিঁড়ে যাচ্ছে। ফলে এলাকাবাসীকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয়। অনেক সময় ছেঁড়া তার সড়কের ওপর ঝুলে বা পড়ে থাকায় মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

উল্লেখ্য, নাজিমগঞ্জ টু নূরনগর সড়কটি উপজেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। স্কুল চলাকালীন সময়ে কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত এ পথ দিয়ে যাতায়াত করে। এছাড়া উপজেলা সদর ও মহাসড়কের সঙ্গে সংযোগ থাকায় প্রতিদিন হাজারো মানুষ বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক, মাইক্রোবাসসহ পায়ে হেঁটে এ সড়ক ব্যবহার করে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে চরদহা বাইতুল আমান জামে মসজিদ থেকে মুসল্লিরা বাড়ি ফেরার সময় রাস্তার পাশে থাকা একটি মৃত কড়ই গাছের বিশাল ডাল ভেঙে পড়ে। এতে অল্পের জন্য কয়েকজন পথচারীর প্রাণ রক্ষা পায়। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে সড়কের ওপর পড়ে থাকায় চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণ একাধিকবার উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের কাছে মৌখিক ও লিখিতভাবে আবেদন জানালেও এখনো ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর জোর দাবি, জনস্বার্থ ও জানমাল রক্ষায় দ্রুত এসব মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির মধ্যেই বদলি ওসি মাসুদুর রহমান

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহাদী

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২১ আগস্ট, সময় এক সপ্তাহ

কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময়

১০

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময়

১৩

শার্শার ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

১৪

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

১৫

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

১৬

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

১৭

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

১৮

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

১৯

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

২০
error: Content is protected !!