বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৮ ফেব্রুয়ারি ২০২৬, ২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জামায়াতের সমাবেশের পর মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা, একই স্থানে বিএনপির সমাবেশ সোমবার

oplus_0

 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভায় সৃষ্ট বর্জ্য পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে এই মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে মাঠে খাবারের প্যাকেট, খাবারের মোড়ক ও বিভিন্ন পলিথিন-কাগজের অংশ ছড়িয়ে থাকতে দেখা যায়।

রোববার দুপুরে বিএনপির প্রার্থী দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে পড়ে থাকা এসব বর্জ্য পরিষ্কার করেন।

একই স্থানেই সোমবার অনুষ্ঠিত হবে বিএনপির সমাবেশ।

পরিষ্কার-পরিচ্ছন্নতাকালে ধানের শীষের ড. মোঃ মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক কর্মসূচি যেই দলেরই হোক, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। আগামীকাল সোমবার একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে আমাদের কর্মসূচি হোক। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে।’

পরিচ্ছন্নতা কার্যক্রমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ঘণ্টাব্যাপী অভিযানে মাঠের বিভিন্ন স্থান থেকে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করা হয়।

এদিকে, আগামীকাল সোমবার বিকেলে একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্টেজ নির্মাণসহ সকল প্রস্তুতি চলছে। এছাড়াও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!