বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
Apurbo Roy
৮ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ আগস্ট যেমন সফল করেছি, ১২ ফেব্রুয়ারিও তেমনি সফল হবে: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট যেভাবে আমরা সফল হয়েছি, ১২ ফেব্রুয়ারিতেও ঠিক সেভাবেই সফল হয়ে ১১ দলীয় বিজয় নিয়ে ঘরে ফিরব।

তিনি বলেন, ভোটের দিন মা-বোনসহ সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের এ প্রার্থী।

ঢাকা-১১ আসনের বাড্ডা ও ভাটারা এলাকার চিত্র তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এই এলাকার প্রায় ৭০ শতাংশ মানুষ ইনফরমাল ইকোনমির সঙ্গে যুক্ত।
ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও খেটে খাওয়া মানুষই এখানকার সংখ্যাগরিষ্ঠ। অথচ শিক্ষিত বেকারের হার ৮ থেকে ১০ শতাংশ হলেও কর্মসংস্থানের কোনো বাস্তব উদ্যোগ নেই।

তিনি বলেন, সরকারি হাসপাতাল না থাকায় সাধারণ মানুষকে পুরোপুরি প্রাইভেট হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে। একইভাবে পর্যাপ্ত সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিক্ষাব্যবস্থাও বেসরকারি খাতনির্ভর হয়ে পড়েছে।

বর্ষা মৌসুমে এলাকার ভয়াবহ জলাবদ্ধতার কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, সামান্য বৃষ্টিতেই প্রায় ৬০ শতাংশ রাস্তা পানিতে তলিয়ে যায়। প্রায় ৭০ শতাংশ এলাকায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নেই, যা বছরের পর বছর মানুষের দুর্ভোগ বাড়িয়ে চলেছে।

ঢাকা-১১ আসনের মূল সমস্যাকে রাজনৈতিক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এখানে সবচেয়ে বড় সংকট হলো ভূমিদস্যুতা। শত শত মানুষের জমি, খাস জমি ও সাধারণ জলাশয় দখল করে নেওয়া হয়েছে।
এর ফলে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের আগে প্রধান দুই রাজনৈতিক দল ও তাদের স্থানীয় নেতারা এসব ভূমি দখলের সঙ্গে সরাসরি জড়িত ছিল এবং নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করেছে।

নাহিদ আরও বলেন, ৫ আগস্টের আগে ভূমি দখলের টাকা প্রধান দুই রাজনৈতিক দলই পেত। রাজনৈতিক কারণে তারা পরস্পরের বিরোধিতা দেখালেও ব্যবসায়িক স্বার্থে সবসময় ঐক্যবদ্ধ ছিল।

তিনি অভিযোগ করেন, একজন নেতা দীর্ঘদিন বিদেশে অবস্থান করলেও রিয়েল এস্টেট কোম্পানির মাধ্যমে ভূমি দখলের ভাগ মালয়েশিয়া থেকেই পেতেন।
৫ আগস্টের পর তিনি দেশে ফিরে এসেছেন এবং আগের দখলদারদের জায়গা দখল করে জনগণের বিরুদ্ধে একই অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

এনসিপির আহ্বায়ক বলেন, ১২ ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ঋণখেলাপিদের পরাজিত করার।

নাহিদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য দূর করা হবে এবং যেসব মানুষ ভূমি হারিয়েছেন, তাদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, শুধু ঢাকা-১১ নয়, সারা দেশে বিজয়ের ব্যাপারে ১১ দলীয় ঐক্যজোট আশাবাদী। এই জোটই আগামীর বাংলাদেশে সরকার গঠন ও নেতৃত্ব দেওয়ার ঐক্যজোট।

সভার সঞ্চালনা করেন ঢাকা-১১ আসনের নির্বাচন পরিচালক মাওলানা মো. কুতুব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং জামায়াতে ইসলামী মনোনীত সাবেক প্রার্থী ও শিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০