বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
Apurbo Roy
৮ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরকীয়া নিয়ে মন্তব্য করে তোপের মুখে শেহনাজ গিল

বিনোদন ডেস্ক: সংবাদের শিরোনামে এলেন ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিল। তবে এবার কোনো প্রশংসা নিয়ে নয়, বরং এক মন্তব্যের জেরে। যা নিয়ে নেটিজেনদের একাংশের কাছে তোপের মুখে এই অভিনেত্রী। মূলত, সম্পর্কে ‘প্রতারণা’ বা পরকীয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে তিনি।

সম্প্রতি অভিনেত্রীর একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ তার ওপর ক্ষুব্ধ হন। অনেকের মতে, শেহনাজ যেভাবে পরকীয়াকে সমর্থন করেছেন, তা নেতিবাচক বার্তা বহন করে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শেহনাজকে বলতে শোনা যায়, সবাইকে নিজের মতো চলতে দিন। যদি আপনার সঙ্গী বাইরে অন্য কারও সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তবে তাকে তা করতে দিন। আজকাল শোনা যায় যে বাইরে প্রেমিকা থাকার কারণে সম্পর্ক ভেঙে যাচ্ছে। আমি বলি, তাকে বান্ধবী রাখতে দিন। কতক্ষণ আর চলবে? তাকে কিছুটা সময় নিজের মতো বাঁচতে দিন।

শেহনাজ আরও বলেন, মানুষ হিসেবে প্রত্যেকের নিজের মতো বাঁচার অধিকার আছে। সঙ্গী যখন ভুল করবে, তখন নিজেই একদিন সেটি অনুধাবন করবে এবং অপরাধবোধে ভুগবে।

শেহনাজের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় বিতর্ক শুরু হয়। অধিকাংশ নেটিজেন এই ধরণের চিন্তাধারার কড়া বিরোধিতা করেন। একজন লিখেছেন, ‘শেহনাজ কি বোঝাতে চাইছেন যে আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্কে টিকে থাকতে হবে?’

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে আলোচনায় আসা শেহনাজ গিল এর আগেও বিভিন্ন সোজাসাপ্টা মন্তব্যের জন্য চর্চায় ছিলেন। তবে এবারের বিষয়টি সরাসরি নৈতিকতা ও সম্পর্কের বিশ্বস্ততার সঙ্গে জড়িত হওয়ায় তা বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০