ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বাজারে গণসংযোগ করেছেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুর রউফ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে তিনি বৈকারী বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এসময় আব্দুর রউফ বলেন, একটি সুখী সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন। সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিজয়ী হলে অবহেলিত সাতক্ষীরার চেহারায় পাল্টে যাবে।
এসময় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিশ্ববিদ্যালয়, সুন্দরবন টেক্সটাইল মিল চালু করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউনুস আলী বুলু, সাধারণ সম্পাদক তজিবর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম সারোয়ার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হোসেন মিঠু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ হোসেন প্রমুখ।

মন্তব্য করুন