বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে ধানের শীষকে বিজয়ী করার আহবান জানালেন আব্দুর রউফ

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে ধানের শীষকে বিজয়ী করার আহবান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এই আহবান জানান।

জনসভায় জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুর রউফ আরও বলেন, আমি সাতক্ষীরা-২ আসনে এমপি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো। আমার নির্বাচনী এলাকায় কোন কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। এছাড়াও সাতক্ষীরাবাসীর জন্য একটি বিশ্ববিদ্যালয় ও বেকারত্ব দূরীকরণে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু করার ব্যবস্থা করবো।

তিনি আরো বলেন, একটি দল ধর্মের দোহাই দিয়ে বেহেস্তের প্রলোভন দেখাচ্ছে। অথচ তারা দেশের শরীয়া আইন প্রতিষ্ঠা করতে চায় না। ইসলামী আইন প্রতিষ্ঠা করবে বলে ভোট চাচ্ছে। এরা ক্ষমতালোভী স্বাধীনতা বিরোধী। তাদের মুখে এক কাজে আরেক। এরা দেশটাকে পাকিস্তান বানাতে চায়। সেই দলের হেড অফিসও পাকিস্তানে। যে পাকিস্তানের মূল পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি। আগামী ১২ ফেব্রুয়ারি দেশকে রক্ষা করতে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দিবেন ইনশাআল্লাহ। ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। একটি মানবিক বাংলাদেশ গড়তে হলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই। এর মাধ্যমেই দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে যাবেন। স্বাধীনতা বিরোধী গুপ্ত সংগঠন ভোটে পরাজয়ের পূর্বাভাস পেয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক জিতলে বাংলাদেশ জিতবে। আর আমরা যদি হেরে যাই, তাহলে বাংলাদেশ হারবে। এই নির্বাচন শুধুই একটি ভোটের লড়াই নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। ইনশাআল্লাহ, আমরা জিতবো।

রউফ বলেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কিন্তু একজনকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এমন কথা বলে যারা ধর্মকে বিক্রি করে ক্ষমতায় যেতে চায়, তারা ক্ষমতায় তো যাবেই না, বরং এসব অপকর্মের জন্য তাদের জবাবদিহি করতে হবে।

এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, আপনারা কি বাংলাদেশকে হারতে দেবেন? আপনারা কি স্বাধীনতার অস্তিত্ব বিলিয়ে দেবেন? এ সময় উপস্থিত জনতা ‘না, না’ স্লোগানে জনসভাস্থল মুখরিত করে তোলে।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সাধারণ শেখ তারিকুল হাসান প্রমুখ।

জনসভা সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি ও সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705