বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ড্র করলেই চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা

ডেস্ক রিপোর্ট: নারী ফুটবল লিগের চ্যাম্পিয়নের দোরগোড়ায় রাজশাহী স্টারস এফসি। ১৩ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন হবেন ঋতুপর্ণারা। ১০ ম্যাচে তখন ঋতুপর্ণা-আফিদাদের হবে ২৮ পয়েন্ট, যা অন্য দলের হওয়ার আর সুযোগ থাকবে না।

১৩ দিন বিরতির পর আজ নারী ফুটবল লিগ পুনরায় শুরু হয়েছে। আজ নিজ নিজ ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও রাজশাহী স্টারস। রাজশাহী ৮-০ গোলে সদ্যপুষ্করণীকে হারায়।

সাফ অ-১৯ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া আলপি আক্তার ক্লাবের জার্সিতেও ফর্ম অব্যাহত রেখেছেন। দেশে ফিরেই তিনি হ্যাটট্রিক করেছেন। আলপি হ্যাটট্রিক করলেও জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন ঋতুপর্ণা চাকমা। প্রীতি, মুনকি একটি করে এবং একটি আত্নঘাতী গোল হয়।

দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ১৮-০ গোলে গত আসরের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে হারায়। সুলতানা একাই ৯ গোল করেন। বৃষ্টি হ্যাটট্রিক, উন্নতি, তনিমা জোড়া এবং হালিমা এক গোল করেন। এই জয়ে সেনাবাহিনী ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে রাজশাহীকে হারালে দুই দলের পয়েন্ট সমান ২৭ হবে। তখন শিরোপা নির্ধারণের জন্য প্লে অফ হবে। ফরাশগঞ্জ আজ ও শেষ রাউন্ডের ম্যাচ জিতলে তাদেরও ২৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে তিন দলই পুনরায় শিরোপার জন্য লড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০