বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
Apurbo Roy
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনা অভিযানে পিস্তল-গুলিসহ বিএনপির ৩ নেতাকর্মী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও কয়েকটি দেশীয় অস্ত্রসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়া গাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুস সালাম (৩০), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে বিএনপির কর্মী আবু বক্কর (২৮) ও শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রূপিহার গ্রামের আবু মুসার ছেলে বিএনপির কর্মী পারভেজ মোশারফ (২৫)। তাদের দলীয় সম্পৃক্ততার কথা নিশ্চিত করেছেন নেতারা।

বগুড়া সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপনে খবর পেয়ে মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে শাজাহানপুর ক্যাম্পের সেনাসদস্যরা মঙ্গলবার বিকালে তেঁতুলিয়াগাড়ি গ্রামে অভিযান চালান। তারা স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুস সালামকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তাকে নিয়ে বাড়িতে তল্লাশি করে একটি চায়নিজ পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ৩৫টি বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তিতে পরে সহযোগী আবু বক্কর ও পারভেজ মোশারফকে গ্রেফতার করা হয়। রাতে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন জনকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

বুধবার দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, অস্ত্রসহ গ্রেফতার তিন আসামির বিরদ্ধে থানায় মামলা হয়েছে। দুপুরে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

সোর্স: বাংলা ট্রিবিউন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১০

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

১১

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১২

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১৩

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১৪

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৫

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৬

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

১৮

মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে?

১৯

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705