বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
Apurbo Roy
১২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার, দেশে সংখ্যালঘু বলে কিছু নেই: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তার দলের অগ্রাধিকার। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বাংলাদেশে সবাই সমান নাগরিক—এ দেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সঙ্গে সম্পর্ক আমাদের অগ্রাধিকার।

সংখ্যালঘু ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে—যা নিয়ে নয়াদিল্লির উদ্বেগ রয়েছে—শফিকুর রহমান বলেন, আমরা এ দেশের প্রথম শ্রেণির নাগরিক। আমরা কখনো সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠের ধারণাকে সমর্থন করি না। এটি কেবল বিশ্বাসের ভিত্তিতে তৈরি একটি বিভাজন, যা আমরা স্বীকার করি না।

ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তার কোনো দ্বিধা বা সংকোচ নেই।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পরিষ্কার হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় ১৮ মাস পর। গত বছর ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ১৫ বছরের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

এবারের নির্বাচনে অন্যতম প্রধান শক্তি হিসেবে অংশ নিচ্ছে ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামায়াত ও তাদের সাবেক মিত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মধ্যে। জামায়াত জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দলকে নিয়ে জোট গঠন করে নির্বাচনে অংশ নিচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং দলটিকে নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করেন।

নির্বাচনকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রক্রিয়াগত ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০