বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
Apurbo Roy
১২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেহেরপুরে দুই উপজেলার পাঁচ কেন্দ্রে সংঘর্ষ, আহত ২৫, আটক ৫

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনের পাঁচটি ভোটকেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতে ইসলামীর ১৬ জন ও বিএনপির দুই কর্মীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এছাড়া অন্তত ১০ স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
এতে জামায়াতের ১৫ জন কর্মী-সমর্থক আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান ভোটকেন্দ্রে জামায়াতের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এতে জামায়াতের চারজন আহত হন।
তাদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন কাথুলি ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদু খা।

অপরদিকে মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত সমর্থক দুইজন আহত হন।
এ ঘটনায় একজন বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

মুজিবনগর উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অশা মিয়া নামের এক বিএনপি কর্মী আহত হন। এ সময় পুলিশ শহিদুল ও আশরাফ নামের জামায়াতের দুই কর্মীকে আটক করে।

এছাড়া গাংনী উপজেলার হিজলবাড়িয়া, কুলবাড়িয়া, নওপাড়া, মটমুড়া, চাঁদপুর ও ভবানিপুরসহ বিভিন্ন এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১০

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

১১

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

১২

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

১৩

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

১৪

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

১৫

ভারী বৃষ্টিপাতসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১৬

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

১৭

আবারো মা হলেন পূজা

১৮

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

১৯

মান-অভিমান অতীত, লাদাখে রোমান্সে মজলেন দেব-শুভশ্রী

২০
error: Content is protected !!