বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ জুন ২০২৩, ৫:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা পৌরসভার সামনে নাগরিক কমিটির গণঅবস্থান ২৫ জুন

সাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানির মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ জুন (রোববার) সকাল ১০টায় পৌরসভার সামনে গণঅবস্থান কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে জেলা নাগরিক কমিটি।

শুক্রবার সকাল ১০টায় সংগঠনের এক সভায় এই আহবান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল।

সভায় বক্তব্য রাখেন ওবায়দুস সুলতান বাবলু, শেখ সিদ্দিকুর রহমান, শেখ হারুন উর রশিদ, আব্দুস সাত্তার, মো. ইদ্রিস আলী, মাধব চন্দ্র দত্ত, আলী নুর খান বাবুল, আবুল কালাম আজাদ, অ্যাড. মুনির উদ্দীন, কওসার আলী, নিত্যানন্দ সরকার, গাজী শাহজাহান সিরাজ প্রমুখ।

উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ পানির গ্রাহক নিয়মিত পানি পান না। যে পানি সরবরাহ করা হয় তা ব্যবহারের উপযোগী নয়। কমপক্ষে ৭৫ ভাগ গ্রাহকের পানির মিটার নেই। ফলে কোনো গ্রাহক প্রতি মাসে ১০ কিউবিক মিটার পানি ব্যবহার করে যে পরিমান বিল প্রদান করেন, আবার কোনো গ্রাহক ১০০ কিউবিক মিটার পানি ব্যবহার করে সেই একই বিল প্রদান করেন। অবৈধভাবে সংযোগ নেওয়া গ্রাহকদের চিহ্নিত না করেই তাদেরকে পানি ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়। পানি সরবরাহ শাখার অনেক কর্মচারী কোনো কাজ না করেই মাসে মাসে বেতন ভাতা তুলে নিচ্ছেন। পৌরসভায় গণশুনানীতে উত্থাপিত ও নাগরিকদের এধরনের অসংখ্য অভিযোগের সমাধান না করেই এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো অনুমোদন না নিয়ে পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি পানির অতিরিক্ত বিল প্রত্যাহারে গণদাবি আদায়ে পৌরবাসীকে রোববারের গণ অবস্থান কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০