বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন মন্ত্রিসভায় এখন পর্যন্ত ডাক পেলেন যারা

 

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা এরই মধ্যে সকালে শপথ নিয়েছেন। বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন এমন কয়েকজনের নাম জানা গেছে।

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আব্দুল আউয়াল মিন্টু।

এছাড়া চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন শপথের জন্য ডাক পেয়েছেন বলে তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শপথের জন্য টেলিফোন পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

জানা গেছে, প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নুর।

আরও ফোন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম। বগুড়া-২ আসন থেকে নির্বাচিত শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।

ডাক পেয়েছেন কিশোরগঞ্জ–৬ আসনের শরীফুল আলম। তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে।

জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসন থেকে বিজয়ী এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন।

সাবেক ফুটবলার আমিনুল হক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে তাঁকে ফোন করা হয়েছে। তিনি ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করে পরাজিত হয়েছেন।

পঞ্চগড়–২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব।

প্রতিমন্ত্রী হিসেব শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন হাজি আমিনুর রশীদ ইয়াছিন। তিনি টেকনোক্রেট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ছয়বারই বিজয়ী হয়েছেন।

সিলেট- ৪ আসনে বিএনপির এমপি আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।

নবগঠিত মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পাওয়ার কথা জানিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর।

আরও ডক পেয়েছেন বরিশাল–১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন ও অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়া ও সিম বিক্রির সাথে জড়িত নন, দাবি খোরশেদের

২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

৩

বাংলাদেশের জন্য যা কিছু সম্ভব আমি করব: এরদোয়ান

৪

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

৫

১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

৬

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

৭

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

৮

শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

৯

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

১০

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

১১

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১২

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

১৩

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

১৪

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১৫

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১৬

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৭

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

১৮

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১৯

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

২০