বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে যুবদল নেতা হাবিবুল্লাহর বিরুদ্ধে রেডিয়েন্ট হ্যাচারীর জমি দখলের অভিযোগ

 

শ্যামনগর প্রতিনিধি: রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে সাতক্ষীরার শ্যামনগরে জি. এম হাবিবুল্লাহ নামে এক যুবদল নেতা রেডিয়েন্ট হ্যাচারীর জায়গা দখল করে নিয়েছে।

নিজের কর্মী-সমর্থকদের নিয়ে শুক্রবার উপজেলার বিড়ালাক্ষ্মী গ্রামে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির প্রায় দুই বিঘা জমি দখল করেন তিনি।

এসময় তারা রেডিয়েন্ট হ্যাচারীর সীমানা প্রাচীর ভেঙে দখলকৃত জমি বাঁশ ও নাইলনের নেট টানিয়ে ঘেরা দিয়ে নেয়।

উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়কের পদে থাকা হাবিবুল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোড়লের অনুসারী।

হ্যাচারীর ম্যানেজার জামাল হোসেনের ভাষ্য, দেনা-পাওনা থাকায় কর্তৃপক্ষ রঞ্জিলা খাতুন নামের এক নারীকে হ্যাচারীর জমিতে বসবাসের সুযোগ দেয়।

হাবিবুল্লাহ ১২-১৪ জন সহযোগী নিয়ে শুক্রবার বিকালে রঞ্জিলা খাতুনের দীর্ঘদিনের ব্যবহৃত উক্ত জমির দুই বিঘা জমি ঘেরা-বেঁড়া দিয়ে দখল করে। এসময় সীমানা প্রাচীর ভেঙে ঐ নারীর যাতায়াতের সুযোগ করে দিয়ে তারা হ্যাচারীর মূল গেটে তালা ঝুলিয়ে দেয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে যুবদল নেতা হাবিবুল্লাহ জানান, হ্যাচারী মালিক সফিকুর রহমানের কাছে আমার পরিবারের এক কোটি ২৮ লাখ টাকা পাওনা রয়েছে। বিগত দিনে তিনি আ’লীগের দাপট দেখিয়ে বারবার প্রতিশ্রুতি দিয়েও কোন টাকা দেয়নি। টাকা পাবে বিধায় রঞ্জিলা খাতুনকে হ্যাচারী সংলগ্ন সীমানা প্রাচীরের মধ্যে থাকা নদীর চরে বসবাসের সুযোগ দিয়েছিল। সেখান থেকে কিছু জমি নেট-বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে, টাকা পরিশোধ করলে তা ফিরিয়ে দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০