বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন সাতক্ষীরার কৃতি সন্তান শফিকুল ইসলাম

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কৃতি সন্তান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।

আইন পেশায় দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ২০০০ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরে ২০০৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন।

শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ আইন সমিতির দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস প্রেসিডেন্ট হিসেবেও নেতৃত্ব দিয়েছেন।

সাতক্ষীরা জেলার দক্ষিণ কাটিয়া (মাস্টারপাড়া) গ্রামে জন্ম নেওয়া শফিকুল ইসলাম, নুরুল ইসলাম ও মরহুমা জাহানারা ইসলাম দম্পতির সন্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০