বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রঙমহল ফর ইয়ুথের যুব নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ

 

ডেস্ক রিপোর্ট: রঙমহল ফর ইয়ুথ-এর আয়োজনে তিন মাসব্যাপী ‘যুব নেতৃত্ব ও কমিউনিটি কার্যক্রমভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

খুলনার রূপান্তর ট্রেনিং সেন্টারে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সংস্থা, গণমাধ্যম প্রতিনিধি ও যুব নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। তিনি বলেন, তরুণদের জ্ঞানচর্চা ও শিক্ষায় আরও মনোযোগী হতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই আগামী দিনের পরিবর্তনের কান্ডারী।

মাসাস-এর নির্বাহী পরিচালক শামীমা জাহান শিলু বলেন, নারীরা নানা প্রতিবন্ধকতা অতিক্রম করেও সংগঠন পরিচালনা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তিনি তরুণদের বিভিন্ন যুব উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশগ্রহণ, দক্ষতা অর্জন এবং আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। তরুণ বয়সকে জীবনের গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি এ সময়কে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাছরাঙা টেলিভিশন-এর বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু বলেন, সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তরুণদের ভুয়া সংবাদ থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং তথ্য যাচাই করে ধৈর্যসহকারে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।

অবাচি-এর প্রতিনিধি রঙমহলের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে। জাগ্রত যুব সংঘ (জেজেএস)-এর প্রতিনিধি চিশতী বলেন, একসময় যারা শিশু প্রতিনিধি ছিল, আজ তারা নেতৃত্ব দিচ্ছে—এটি সত্যিই গর্বের বিষয়।

প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে শারমিন আক্তার আন্নি বলেন, শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ে মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা তাঁর ভবিষ্যৎ শিক্ষাজীবন ও পেশাগত জীবনে সহায়ক হবে। রহিমা খাতুন বলেন, এই প্রশিক্ষণ তাঁকে আত্মবিশ্বাসী করে তুলেছে এবং পিছিয়ে পড়া নারী ও মেয়েদের পক্ষে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা মো. আলভী শেখ জানান, ২০১৮ সাল থেকে রঙমহল ফর ইয়ুথ তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করে আসছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

১০

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

১১

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১৩

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৪

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

১৫

শিশুর নাম পরিবর্তন করলে কি নতুন আকিকা দিতে হবে?

১৬

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

১৭

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

১৮

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

১৯

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

২০
error: Content is protected !!