বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক টিয়ে রাজার পুকুর সংরক্ষণে মানিকহারে আলোচনা

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন মানিকহারে ঐতিহাসিক ‘টিয়ে রাজার পুকুর’ (দীঘি)-এর ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা’র আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী অ্যাড. মাহফুজুর রহমান মুকুল।

তিনি তার বক্তব্যে পরিবেশগত ভারসাম্য রক্ষা ও স্থানীয় ইতিহাস সংরক্ষণে প্রাচীন জলাশয়গুলোর গুরুত্ব তুলে ধরেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসিএ সদস্য পরিবেশকর্মী সাকিবুর রহমান বাবলা। তিনি বাংলাদেশ পরিবেশ ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনের বাস্তবায়ন এবং এই পুকুরের ইতিহাস ঐতিহ্য উপর গুরুত্ব আরোপ করে শুভেচ্ছা বক্তব্য দেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল গফফার, মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম ও গোলাম মোস্তফা মল্লিক।

বক্তারা টিয়ে রাজার পুকুরটির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এর ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন।

সভার দ্বিতীয় পর্যায়ে পুকুরটির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রমকে বেগবান করতে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে জাবিদ ইকবাল বাবুকে আহ্বায়ক এবং আমান উল্লাহ মল্লিককে সদস্য সচিব মনোনীত করা হয়।

নবগঠিত এই কমিটি ঐতিহ্যবাহী এই জলাশয়টি ইতিহাস ঐতিহ্য, প্রচার প্রচারণা, ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ, তথ্য উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, রচনাবলী তৈরি ও বিবিধ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনগণের সাথে সমন্বয় করে কাজ করবে।

এবিষয়ে জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা বেলা ও স্থানীয় উন্নয়ন সংগঠন সুন্দরবন ফাউন্ডেশন সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সভা সঞ্চালনা করেন সুন্দরবন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১০

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১২

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৪

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৫

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৬

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৭

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৮

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

১৯

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২০
error: Content is protected !!